আমাদের দর্শন
বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে সাহায্য করাই আমাদের প্রধান লক্ষ্য প্রবাসীদের সহযোগিতা করার জন্য নিরলস কাজ করে চলেছি প্রতিনিয়ত!
আমাদের বিশ্বাস
যথাযত এবং নির্ভুল তথ্য প্রাপ্তির মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যার সহজ সমাধান করা সম্ভব। তাই আমাদের প্রতিটি কাজের মান নিয়ে আমরা কখনই কম্প্রোমাইজ করিনা।
প্রবাস এফএম প্রথম
প্রবাসী সেবার প্রধান কাজই সেবা দেয়া। আমাদের কাজ হাজার হাজার প্রবাসীদের উপর প্রভাব ফেলে। উদারতা এবং সহানুভূতি আমাদের বৈশিষ্ট্য।
প্রবাস এফএম প্রবাসীদের জন্য কি করে?
প্রবাস এফএম একটি ওয়েব ভিত্তিক অলাভজনক সংস্থা যার লক্ষ্য বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে সাহায্য করা।
বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি শুরু হয় ১৯৭৬ সাল থেকে। সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমাগত বাড়তে থাকে। বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে প্রায় এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মী জীবিকার প্রয়োজনে কর্মরত আছেন। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিট্যান্স (বৈদেশিক মুদ্রা) দেশের উন্নয়ন। প্রয়োজনীয় তথ্য প্রবাসীদের নিকট নির্ভুলভাবে উপস্থাপন এবং প্রবাসীদের বিভিন্ন ধরণের অসুবিধার কথা যথাযত কতৃপক্ষের নিকট তুলে ধরা।
দ্রুত ও সহযে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে নিয়মিত আপডেটকৃত ফেইসবুক পেইজ
প্রবাসী সংক্রান্ত বিষয়ে তৈরি তথ্যসমৃদ্ধ ভিডিও এবং টিউটোরিয়াল সংবলিত ইউটিউব চ্যানেল

একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ